বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি বৃহস্পতিবার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

আন্দোলনে হতাহতদের স্মরণে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে কাল (বৃহস্পতিবার) সারা দেশে শহীদি মার্চ পালন করা হবে। বিকেল ৩টায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শুরু হবে এ কর্মসূচি। সারজিস জানান, রাজু ভাস্কর্য থেকে শুরু করে নিউমার্কেট, মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে শহীদি মার্চ।

সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, জাতীয় নিরাপত্তার জন্য কাজ করবে ছাত্র আন্দোলন। তবে আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, যারা হত্যার সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। তাদের চিহ্নিত করতে আমরা একটি টিম গঠন করছি। জনগণ যেভাবে চায়, সেভাবে গঠন হবে আগামীর বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী পুনর্গঠিত হবে। উদ্দেশ্য হবে চাঁদাবাজি, দুর্নীতি প্রতিরোধ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

আরাকান আর্মির হাতে অপহৃত ১৪ জেলে ফিরেছেন

মির্জাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জের কাজী প্রাচুর্য

ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় সভাপতি হিসেবে পরিপত্র পরিপন্থী ব্যক্তির নামে প্রস্তাব প্রেরণ

আবরারের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি, দাবি নাহিদ ইসলামের

মুন্সীগঞ্জে সাংবাদিকদের সাথে শতায়ু সংঘের মতবিনিময় সভা

নোয়াখালীতে তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা, দিলেন স্লোগান

টঙ্গীবাড়ী তে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার ১

সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী আর নেই, মুন্সীগঞ্জে জানাজা রবিবার সকাল ১০ টায়