শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে সাংবাদিকদের সাথে শতায়ু সংঘের মতবিনিময় সভা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে সাংবাদিকদের সাথে শতায়ু সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শতায়ু সংঘের সভাপতি ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মুজিবুর রহমান।

এতে আরও উপস্থিত থেকে আলোচনায় অংশ নেয় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট শহীদ ই হাসান তুহিন, মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোস্তাফিজুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনি, সহ সভাপতি গোলজার হোসেন, রশীদ মামুন, সিনিয়র সাংবাদিক ও শিক্ষক মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাংবাদিক মঈন উদ্দিন সুমন, সাইফুর রহমান টিটু, জিতু রায়, সুমিত সরকার সুমন, ফরহাদ হোসেন ও শতায়ু সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংঘঠনটির মাধ্যমে মুন্সীগঞ্জ কালেক্টরেট মাঠে অসংখ্য মানুষ নিয়মিত শরীর চর্চা করেন এবং নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আজ শনিবার সকালে সুবিধাবঞ্চিতদের মাঝে নগদ অর্থ বিতরণসহ নানা মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি নতুন উদ্যমে কাজ শুরু করতে যাচ্ছে বলে মতবিনিময় সভায় জানানো হয়।#

সর্বশেষ - মুন্সীগঞ্জ