বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের জেল জরিমানা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মার্চ ২০, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৪ জনকে সাড়ে ৩ লাখ টাকা ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১১ টা থেকে বৃহস্পতিবার ভোর রাত ৪ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ ইমরান। এ বিষয়ে তিনি জানান,  মোবাইল কোর্ট পরিচালনাকালে চারজনকে আটক করা হয়। আটককৃত একজনকে ২ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড এবং বাকি তিন জনকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা ও প্রত্যেককে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে কোস্ট গার্ড ও পুলিশ সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ