রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

শ্রীনগরে ৫ টি পৃথক স্থানে ১৩টি যানবাহনে দুর্ঘটনায় একজন নিহত, আহত ২১ জন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে আলাদা ৫টি স্থানে ১৩টি যানবাহনে দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আহত হয়েছেন আরো ২১ জন। ৬টি দুর্ঘটনাই ঘটে ঘন কুয়াশার কারণে। ভোরে ঘন কুয়াশায় সকাল বেলায়ই চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে।

পথ চলায় এমন ভোগান্তির মধ্যেই ঢাকা-মাওয়া
এক্সপ্রেসওয়েতে সংঘর্ষ হয়েছে বেশ কয়েকটি যানবাহনের। রোববার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘটে এমন ৫টি দুর্ঘটনা।

পুলিশ জানায়, ঘন কুয়াশায় চালতিপাড়ায় ১০০ মিটার দুরত্বের মধ্যে দুই স্থানে বাসের পেছনে বাসের ধাক্কা লাগে, এর পেছনে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এছাড়া নিমতলা ও হাসাড়ারও ঘটেছে একই ঘটনা। ষোলঘরে ট্রাক উঠে যায় সড়ক দ্বীপে। এমন ৫ ঘটনায় ১১টি যান দুর্ঘটনা কবলিত হয়ে মারা গেছেন এক প্রাইভেটকার চালক। আহত হয়েছেন অন্তত ১১ জন।

এছাড়া দুপুরে কেউটখালী পয়েন্টে একটি বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারালে দুই বাসের সংঘর্ষে আরও ১০ জন আহত হয়েছেন।

পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মহাসড়ক থেকে দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলো সরিয়ে নেয়ার পর, স্বাভাবিক হয় যান চলাচল। ঘনকুয়াশা আর চালকদের অসচেতনতার কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম বলেন, ঘনকুয়াশা ও অতিরিক্ত গতির কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। এক্সপ্রেসওয়েটিতে ২০২২ সালের জুন থেকে চলতি মাস পর্যন্ত ৯৭৮টি দুর্ঘটনায় ১৩২ জন নিহত হয়েছেন।#

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

৩১ বছরের অন্ধকার কাটাতে উদ্যোগ:  পারমিতাদের বাড়িতে ইউএনওর পরিদর্শন

মুন্সীগঞ্জে  এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ১

নতুন কাঠামোতে বিসিবির কোন আম্পায়ার কত বেতন পাচ্ছেন

সুন্দরবন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে বিজ্ঞান উৎসব

স্মা র ক গ্র ন্থ বহুমা‌ত্রিক সংগঠক আশরাফ আলম কাজলঃ প্রথম প্রয়াণবা‌র্ষিকী

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

স্বপ্নহীন শাসনের ছায়া, কবি সুস্নাত বন্দ্যোপাধ্যায় হাবড়া

১৮ বছর পর সব মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া

নাসিরনগরে জাকের পার্টির দাওয়াতি ইফতার মাহফিল