শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লিসবনে ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে যশোরের জিহাদ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট

পর্তুগালের রাজধানী লিসবনে আকস্মিক মৃত্যু হয়েছে যশোর জেলার প্রবাসী বাংলাদেশি তরুণ জিহাদের (২৫)। আজ শুক্রবার লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মাতৃম মনিজ এলাকায় নিজ বাসায় ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ জানান, আজ শুক্রবার সকালে ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে যান পরিচিতরা। কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘুমের মধ্যেই স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

রনি আরও জানান, মাত্র ২৫ বছর বয়সেই প্রবাসের মাটিতে থেমে গেল জিহাদের জীবনসংগ্রাম। পরিবার ও স্বজনদের জন্য এ ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। জিহাদের আকস্মিক মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে, মাতৃম মনিজ এলাকার বাংলাদেশি ব্যবসায়ী, বন্ধু, পরিচিতজন ও স্বজনদের মধ্যে এ ঘটনায় গভীর শোক ও হতাশা দেখা দিয়েছে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেয়েছেন নাটোর জেলা প্রশাসক

মুন্সীগঞ্জে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈদ্যুতিক লাইনের ক্ষয়ক্ষতি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় লৌহজংয়ে মহিলা দলের দোয়া মহফিল

মুন্সীগঞ্জে নদীতে গোসল নেমে লাশ হলো মাদ্রাসা শিক্ষার্থী

মুন্সীগঞ্জে পাঠক তৈরি বাংলা প্রশিক্ষণের সনদ বিতরণ

‘মানবিক করিডর’ নিয়ে সরকারের ব্যাখ্যায় কাটেনি সন্দেহ, সংশয়

লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

লৌহজংয়ে নিষিদ্ধ ভেশাল জাল উচ্ছেদ অভিযান

মুন্সীগঞ্জে তারেক সিফাত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত

সুন্দর বাংলাদেশ গড়তে হলে নেশামুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে: আব্দুস সালাম আজাদ