বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের উপর মাওয়ামুখী এক্সপ্রেসওয়েেত দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি চলন্ত ট্রাক ধাক্কা দিলে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৫টা ৪৪ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়,
ত্রুটি মেরামতের জন্য একটি ট্রাক এক্সপ্রেসওয়েতে থেমে ছিল। এ সময় একই দিকে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের হেলপার আহত হন এবং পিছনের ট্রাকের হেলপার গাড়ির ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক যন্ত্রপাতি ব্যবহার করে আটকে পড়া হেলপারকে উদ্ধার করেন। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক শওকত বেপারীকে (২৩) মৃত ঘোষণা করেন। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে। আহত ইমরান মন্ডল (২৪) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোড়দহ বাঙ্গাল এলাকার আবদুল আজিজের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,
দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

সিরাজদিখানে প্রতিবন্ধীর জায়গা দখল ও ইউপি সদস্যর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদ সমাবেশ 

শিক্ষক সংকট নেই, খণ্ডকালীন শিক্ষক বহালের দাবিতে আন্দোলন

মিরকাদিমে পরিচ্ছন্নতা অভিযান

চার দিনের সরকারি সফরে আজ সন্ধ্যায় যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

গজারিয়ায় ২ অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দেয়া হলো

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব আদেশে বড় জয় বিরোধী দলের, আদালত আদেশ স্থগিত

উদ্ধারের পর মায়ের কোলে জাইফা

মুন্সীগঞ্জে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনীতে সনদ বিতরণ

মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, তিনজন আটক

গজারিয়ায় ভ্রাম্যমাণ আদালত, বাসাবাড়িতে মিললো ৩’শ বস্তা চিনি