সোমবার , ১৬ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, তিনজন আটক

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ১৬, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা এলাকায় যৌথবাহিনীর সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

রবিবার রাত ২টা থেকে ৫টা পর্যন্ত যৌথবাহিনীর এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল (চায়না মেইড ৫৪), দেশীয় অস্ত্রসহ (চাপাতি, রামদা, ছুরি, টেঁটা) বিপুল পরিমাণ ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন—মিজান বেপারী (৪০), ফরিদ বেপারী (৫০)
উভয়ের গ্রাম ভিটিহোগলা এলাকায় এবং পিতার নাম আব্দুস ছালাম বেপারী।

এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার জাকির দেওয়ান (৪৫) কে আটক দেখানো হয়। সে আলাউদ্দিন দেওয়ানের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ভিটিহোগলা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকের সক্রিয়তা নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে যৌথবাহিনীর এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা, পুলিশের হাতে গ্রেপ্তার 

ইইউতে তৈরি পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ

ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে রেমিটেন্স বেড়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে রাত্রিকালীন বেপরোয়া গতিতে চলাচল বন্ধে অভিযান

বার কাউন্সিলে ৩০০ শিক্ষার্থীকে পাস করানোর সুপারিশ এসেছিলো

মুন্সীগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ইলিয়াসের বাসা থেকে কার্তুজ উদ্ধার

টিউলিপের চিঠি পাইনি: প্রেস সচিব

ভুট্টার হলুদ আভায় ঝলমল বালিয়াকান্দির কৃষকের উঠান

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

মুন্সীগঞ্জে ৩ কসমেটিক্সের দোকানকে ভোক্তার ২০ হাজার টাকা জরিমানা