সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

গাজীপুর সাফারি পার্কে তিনটি আফ্রিকান লেমুর চুরি 

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ৭, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ

ফাহাদ মোল্লা

গাজীপুর সাফারী পার্কে যেন থামছেই না চোর দের দৌরাত্ম পার্ক টির নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে ইদনিং। একের পর এক প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ ও সংশয় দেখা দিয়েছে জনমনে । গত কয়েক মাস আগে দুটি ম্যাকাও পাখি চুরির পর এবার চুরি হলো তিনটি আফ্রিকান লেমুর।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুদিন আগে দিবাগত রাতে পার্কে থাকা তিনটি লেমুর দুটি শাবক ও একটি প্রাপ্তবয়স্ক লেমুর চুরি হয়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো কোনো পদক্ষেপ বা অগ্রগতি দেখা যায়নি।

তথ্যমতে, ২০১৮ সালের ৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ুর, দুইটি লেমুরসহ ২০২ জোড়া বিপন্ন পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ঢাকা কাস্টমস হাউস।

উদ্ধার হওয়া প্রাণীগুলো পরবর্তীতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মাধ্যমে সাফারি পার্কে হস্তান্তর করা হয়। ওই লেমুর জোড়াটি পার্কে প্রথমবারের মতো বাচ্চা দেয়। ২০২২ সালে একটি লেমুর মারা গেলে বাকি তিনটি থাকছিল পার্কে। সর্বশেষ এই তিনটি লেমুর চুরির ঘটনায় বেষ্টনী এখন পুরোপুরি ফাঁকা।

বন বিভাগের দাবি, বর্তমানে পার্ক থেকে লেমুর চুরির পর দেশের কোথাও আর কোনো লেমুর অবশিষ্ট নেই।

পার্ক সংশ্লিষ্টরা জানান, ৫ আগস্টের পর থেকেই সাফারি পার্কে নানা ধরনের অব্যবস্থাপনা বিরাজ করছে। একের পর এক মূল্যবান প্রাণী চুরির ঘটনায় বন বিভাগের কিছু কর্মচারীর সম্পৃক্ততার সন্দেহ করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো কাউকে জবাবদিহিতার আওতায় আনেনি। গত বছরের নভেম্বরে দুটি ম্যাকাও পাখি চুরি হয় এবং চলতি বছরের ১৬ জানুয়ারি একটি নীলগাই নিখোঁজ হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, “পার্ক থেকে তিনটি লেমুর চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন এবং থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

আমার দোস্ত ঋষি কমল বানার্জী

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল নিয়ে কেন এত বিতর্ক, শোরগোল

সিরাজদিখান ফুটবলে হাজীগাঁও চ্যাম্পিয়ন

মরহুম শাহজালাল শিকদার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। 

মুন্সীগঞ্জে গণঅভ্যুত্থানের হত্যা মামলায় আ. লীগ নেতা বিপ্লব ৭ দিনের রিমান্ডে

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্সল্যাব রণক্ষেত্র, আহত অন্তত ৩০

টঙ্গীবাড়িতে হাসাইল খাল খননের সুফল না মেলার শঙ্কা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজট

জাপান থেকে প্রতিরক্ষা সরঞ্জাম বা অস্ত্র কিনতে চুক্তি করতে যাচ্ছে ঢাকা

তারেক রহমান ফিরছেন ২৫ ডিসেম্বর