বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্সল্যাব রণক্ষেত্র, আহত অন্তত ৩০

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ

রাজধানীর সায়েন্সল্যাবে বাস ভাঙচুরের ঘটনা ঘিরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২০ নভেম্বর) বিকাল ৩টার পর এ সংঘর্ষ শুরু হয়। এতে মিরপুর রোডের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন সায়েন্সল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করলে এর প্রতিবাদ জানায় সিটি কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে দুই কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে প্রবাসীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে চাপাতি দিয়ে কুপিয়ে জখমের মামলায় আসামীর ৫ বছরের কারাদণ্ড

মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হলেন সাগুফতা ইয়াসমিন এমিলি, 

মুন্সীগঞ্জে চেতনানাশক ব্যবহার করে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার, উদ্ধার ৮ ইজিবাইক

মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ

রাজবাড়ীতে উদ্ধার হওয়া গন্ধগোকুল অবমুক্তকরণ

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার মামলায় সাবেক পৌর মেয়র কারাগারে

অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে: মজিবুর রহমান

গজারিয়ায় নারী গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ

মুন্সীগঞ্জের মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার