বুধবার , ১৫ জুলাই ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে টিকাদান কর্মসূচির সম্মানী নিয়ে ক্ষোভ, স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ১৫, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ

সভ্যতার আলো রিপোর্ট: মুন্সীগঞ্জ সদর উপজেলায়  বিভিন্ন টিকাদান কর্মসূচির সম্মানী প্রদানে অনিয়মের অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এটিএম ওবাইদুল্লাহর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যকর্মীরা। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মীরা তার কাছে জবাবদিহি দাবি করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, টিকাদান কর্মসূচির প্রাপ্য সম্মানী না পাওয়ার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করছেন স্বাস্থ্যকর্মীরা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্যকর্মী জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী তারা  বিভিন্ন টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেন। জনবল সংকটের কারণে স্বাস্থ্যকর্মীদের যাতায়াত ও কনভেয়েন্স বাবদ সরকার থেকে সম্মানী দেওয়া হয়। সর্বশেষ  টিকাদান কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য অফিসের পরামর্শে স্বেচ্ছাসেবকদের নিয়ে কার্যক্রম পরিচালনা করা হলেও দীর্ঘদিন তাদের প্রাপ্য সম্মানী প্রদান করা হয়নি। এ বিষয়ে বারবার যোগাযোগ করেও সমাধান না পাওয়ায় স্বাস্থ্য কর্মিরা প্রতিবাদ জানাতে বাধ্য হন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবাদের পর ৩৪ জন স্বাস্থ্যকর্মীকে  সম্মানী বাবদ জন্য জনপ্রতি ৪ হাজার ১০০ টাকা করে দেওয়া হয়। তবে এখানেও অনিয়মের অভিযোগ উঠেছে। স্বাস্থ্যকর্মীদের দাবি, পাশের টঙ্গীবাড়ি উপজেলায় একই হাম টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা ৫ হাজার ২৩০ টাকা করে সম্মানী পেয়েছেন। অথচ মুন্সীগঞ্জ সদর উপজেলায় দেওয়া হয়েছে ৪ হাজার ১০০ টাকা।

অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এটিএম ওবাইদুল্লাহ বলেন, অনিয়মের বিষয়টি সঠিক নয়। স্বাস্থ্যকর্মীরা  টিকাদান কার্যক্রমের প্রাপ্য সম্মানী পেয়েছেন।

এদিকে, সম্মানী প্রদানে বৈষম্য ও অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জেলা সিভিল সার্জন অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্যকর্মীরা।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জুলাইে নিহত শহীদ ও আহত ১১ প‌রিবা‌রের মা‌ঝে অনুদা‌নে‌র চেক বিতরণ

লৌহজংয়ে নির্বাচন ও গণভোটের প্রচারে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’

বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

উন্মুক্তর শিক্ষার্থীদের ঢাবিতে ভর্তির আবেদন শুরু

মুন্সীগঞ্জে খ্রিস্টানদের উপাসনালয় ও স্কুলের জায়গায় সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জে ভারসাম্যহীন নারীর মৃত্যুকে ধর্ষণ, হত্যা দাবি করে,বিচারের দাবিতে মানববন্ধন

লামায় রাবার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ: ব্যাপক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য সুখবর দিল সৌদি আরব

উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়িসহ ‘শোডাউন’ দিয়ে নিজ এলাকায় সারজিস আলম