সোমবার , ১৮ মে ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

যোগ দিলেও ডুয়েটের ভিসি ক্যাম্পাসে ঢোকেননি, করলেন অনলাইনে সভা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১৮, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ণ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েটের অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মোহাম্মদ ইকবাল।

রোববার সকালে প্রথম কর্মদিবসে যোগদান করতে এলেও একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে তিনি আর ক্যাম্পাসে ঢোকেননি। তিনি ডুয়েটের গাজীপুর সদর উপজেলা ক্যাম্পাসে অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবু তৈয়ব সন্ধ্যায় বলেন, “শিক্ষর্থীদের আন্দোলনের মুখে নতুন ভিসি স্যার ক্যাম্পাসে ঢুকেননি। তিনি সদর উপজেলা ক্যাম্পাসে ছিলেন। বিকাল ৩টার পরে তিনি দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে অনুষদগুলোর ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) সঙ্গে অনলাইনে জুম মিটিং করেন।”

রেজিস্ট্রার বলেন, “সভায় তিনি সবার সহযোগিতায় ডুয়েটকে সামগ্রিকভাবে সামনে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সন্ধ্যার আগে তিনি গাজীপুর ত্যাগ করেন।”

বৃহস্পতিবার ডুয়েটের উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়। তারপর থেকেই প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী। তাদের দাবি, ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য দিতে হবে।

এর ধারাবাহিকতায় রোববার সকালে ‘নতুন ভিসিকে লাল কার্ড’ কর্মসূচির ব্যানারে বিক্ষোভের ডাক দেন আন্দোলনরতরা। সেজন্য সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

বিকালে ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইকবালকে উপাচার্যের দায়িত্ব দেওয়ার পরেই ‘সাধারণ শিক্ষার্থী লেবাসধারী’ ডুয়েটের ছাত্রশিবিরসংশ্লিষ্ট কিছু নেতাকর্মী তার বিরুদ্ধে আন্দোলনে নামে।

গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়টির মূল ফটক সংলগ্ন এলাকায় দুই পক্ষের শিক্ষার্থীর মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইট-পাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরে পুলিশ দুপুরের দিকে টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বলে জানান তিনি।

সূত্র- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল

পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মাসুদুর রহমান সোহেল: কেন্দ্র এলাকায় খাবার পানি ও বিস্কুট বিতরণ

সোহেল ছাত্র-জনতার হাতে আটক

মিরকাদিমে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

লৌহজংয়ে গ্রামীণ রুরাল পাইপড ওয়াটার স্কিমের শুভ উদ্বোধন: ৩০০ পরিবার পাবে নিরাপদ পানির সুবিধা

মুন্সীগঞ্জ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

ফেনী ও নোয়াখালীর বন্যার্তদের পাশে “দ্যা হেলপিং হ্যান্ডস বিডি”

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার