রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজং ভূমি অফিসের গাড়ি চালক আল-অমিনের সম্পদের পাহাড়

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ৫, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি)-এসিল্যান্ডের ড্রাইভার শেখ আল-আমিনে অনিয়ম-দুর্নীতি করে বিগত ৬ বছরে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়।
৬ হাজার টাকা বেতনে চাকরি করে ড্রাইভার আল আমিন গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি বেশ কিছু দোকানের মালিক ও নিজ নামে এবং আত্মীয়দের নামে করেছেন অঢেল সম্পদ ও বিপুল পরিমাণ খাস ও মালিকানা জমি এবং সরকারি বরাদ্দের দোকান। অফিসের ফাকে নিজ মোটরসাইকেলে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এরপর জমি ভরাট, বালু উত্তোলন, বালুর গদি, বালু বহনকারী বাল্কহেড, মাহেন্দ্রা গাড়িসহ বিভিন্ন অনিয়ম ও অবৈধ স্থাপনায় গিয়ে সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ড্রাইভার আলআমিন এর এতো সম্পদ ও বিলাসবহুল বড়ি দেখে অনেকেই তাজ্জব বনে যান।
বালু ব্যবসায়ি অরুন মাঝি ও রশিদ বলেন, এসিল্যান্ডের ড্রাইভার আল-আমীন এসিল্যান্ডের নাম করে আমাদের তিন জন থেকে ৬ লাখ টাকা দাবি করে। আমরা তখন বলি আমারা তো বৈধ ইজারা কৃত বালু বিক্রি করি আমরা তো পদ্মার বালু বিক্রি করি না। বৈধ বালু সীমিত ব্যবসা হয় তখন আমরা ১ লাখ টাকা দিতে চাইলে সে বলে স্যার মানবে না৷ আমরা খখন তাকে বলে দেই এতো টাকা দিতে পারবো না। দাবিকৃত টাকা না দেয়ায় এর পরের দিন আমাদের এখানে এসে ড্রাইভার আল-আমিন আমাদের গাড়ি ভাংচুর করে৷ আমাদের উপরে কেন এমন করছে এলাকার মানুষকি বিল্ডিং নির্মাণ করবে না৷ আমরা তখন বলছি যদি আমাদের ব্যবসা বৈধ না হয় তাহলে নোটিস দিয়ে বন্ধ করে দেউক।
ভুক্তভোগী ঘোড়দৌড় বাজারে সাবেক দোকান মালিক মোখলেস বলেন বাজারে আমার একটা দোকান ছিলো এসিল‍্যান্ডের ড্রাইভার আল-আমিন এসিল‍্যান্ডকে দিয়ে আমার দোকানটা নিয়ে গেছে এই বাজারে আল-আমিনের আরো ৪টা দোকান বরাদ্দ নিয়েছে।
মুরগীর দোকান শিপন বলেন আমার দোকানটি এসিল্যান্ড অফিসের স্টাফ নিয়ে গেছে। পাশে কাচামালের দোকানী শিপন বলেন দোকানটি আল-আমীন ভাইয়ের আমি চালাই৷ মুক্তিযুদ্ধা ভবনের অপর দিকের দোকানী বুদু বলেন আমার দোকানটি এসিল্যান্ড অফিসে চাকুরী করে আল-আমিন সে নিয়ে গেছে।
অনুসন্ধানে জানা গেছে, এসিল্যান্ডের ড্রাইভার আল-আমিন ৭ বছর আগে ছিলেন গাঙচিল পরিবহন বাসের হেলপার৷ ভূমি অফিসের এসিল্যান্ডের গাড়ি চালকের চাকরি নিয়ে ৬ বছরে কোটিপতি বুনে গেছে৷ ২০২৫ সালে এসিল্যান্ডকে দিয়ে ঘোড়দৌড় বাজারে তার নিজ নামে বরাদ্দ নিয়েছে সরকারি চার দোকান৷ এসব দোকান থেকে আল-আমিন ভাড়া পায় মাসে ২০ হাজার টাকা।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আল-আমিনের নামে বেনামে বিভিন্ন ব্যাংকে লাখ লাখ টাকা এফডিআর ও স্বর্ণালংকার রয়েছে, চলে দামি মোটরসাইকেলে৷ বেজগাঁও মৃধা বড়ি সড়কের তেল কামালের বাড়ির সাথে ভোগদিয়া মৌজার ১নং খতিয়ান থেকে আল-আমিন এবং তার স্ত্রীর নামে ৫৮ শতক সরকারি খাস জমি থেকে স্থায়ী বন্দোবস্ত নিয়েছেন৷ বড় নওপাড়া হলপট্টি এলাকায় ভোগদিয়া মৌজায় ইলিয়াস মুন্সীর দখল থেকে আল-আমিন ১০ শতক জমিসহ ২০ লাখ টাকা মূল্যের ঐতিহ্যবাহী নকশা করা টিন কাঠের ঘর নির্মাণ করেছেন৷ তার মা তছিরন বেগমের নামে ভোগদিয়া মৌজার বেজগাঁও কবরস্থান কমপ্লেক্সের উত্তরে রয়েছে দোতলার ঘর ও সেখানে খাস জমি স্থায়ী বন্দোবস্ত নিয়েছে। এছাড়া নিজের তার বোন ও মায়ের করেছে অঢেল সম্পদ৷ সব মিলিয়ে বর্তমান প্রায় তিন কোটি টাকার মালিক আল-আমিন৷ প্রশ্ন উঠেছিল স্থানীয়দের মনে।
আল আমিনের মতো একজন ড্রাইভার এসিল্যান্ড অফিসের এতটাই অপরিহার্য ব্যক্তি যে যাকে ছাড়া চলে না? আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বর্তমান এসিল্যান্ড ড্রাইভার আল-আমিনকে অর্থ লেনদেনে নানান কাজে ব্যবহার করছেন। নাকি সে এসব বিষয়ে কিছুই জানেন না।
অভিযুক্ত গাড়ি চালক আল-আমিন বলেন বালু ব্যবসায়ীদের থেকে টাকা দাবি করা ও আমার নামে দোকান আছে অভিযোগটি মিথ্যা আমার নামে ৫ শতক খাস জমি বন্দোবস্ত আছে এছাড়া নিজের নামে ৭ শতক জমি ভাইবোনদের নিয়ে বসবাস করি এর বাহিরে আর জমি নাই৷ ২২ লাখ টাকার ঘরের বিষয় বলেন আপনারা ৭ লাখ টাকা দিলে আমার ঘরটা দিয়ে দিমু৷ আমার নামে কোন একাউন্ট নাই আমি মোবাইল কোর্ট পরিচালনার তথ্য আগে বালু ব্যবসায়ীদের জানাইয়া দেইনা তাই এসব মিথ্যা অভিযোগ দিচ্ছে। মিথ্যা অভিযোগ কারীদের বিরুদ্ধে মামলা করবেন বলে ড্রাইভার আল-আমিন জানান৷
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার বলেন বিষয়টি দেখে জানাতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন আল-আমিন এর বিষয়ে ভুক্তভোগীদেরকে অভিযোগ করতে বলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।##

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে ৫২ দিনব্যাপী তারুণ্যের উৎসব শুরু

পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর: শফিকুল আলম

জাপা অফিস ভাঙচুর ঘটনায় নুর ও রাশেদের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

আমিরাতে ইরানের হামলার নেপথ্যে প্রধান দুই কারণ

মিডিয়া ব্যক্তিত্ব আরিফ সিকদার জন্মদিনে শুভেচ্ছা

বাচবা’র আহ্বায়ক কমিটি গঠন: তানভীর আলাদিন আহ্বায়ক,জাওহার ইকবাল সদস্য সচিব

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

আবু বকর সিদ্দিকের নির্বাচনী আলোচনা সভায় জনতার ঢল

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান

খাসমহল বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপিত

খাসমহল বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপিত