স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। চলতি শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটির ৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে মোট ২৭টি বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৯ জন এবং সাধারণ গ্রেডে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বৃত্তি পরীক্ষার্থীদের জন্য শুরু থেকেই বিশেষ প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করা হয়। একটি মনিটরিং কমিটি গঠন করে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান, নিয়মিত মূল্যায়ন ও মডেল টেস্টের ব্যবস্থা করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরীফ উল্যাহ বলেন, শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।


















