বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসন থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত প্যাডে দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেছেন তিনি।
জানা যায়, মুন্সীগঞ্জ-২ আসনে পূর্ব ঘোষিত প্রার্থী মিজানুর রহমান সিনহা গুরুতর অসুস্থ হয়ে তিনি গত মাসের ২৭ তারিখ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসাধীন থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে দলের হাই কমান্ড।
অন্যদিকে, বুধবার বিকালে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়ে শেখ মো. আব্দুল্লাহ ও মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান রতন তাদের ফরম সংগ্রহ করেন।
দলীয় সূত্র জানায়, প্রার্থীদের মনোনয়ন চূড়ান্তের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও গতি পেল। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে মনোনয়ন ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।#

মো. শওকত হোসেন, লৌহজং৷

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

কোটিপতি কমেছে ৭১৯ জন

কৃষকদের ক্ষতি কমাতে সরকারিভাবে আলু কেনা হবে: কৃষি উপদেষ্টা

ত্রিশূলীতে বন্যায় ধসে পড়া একটি বাড়ির ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে

নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃত্যু ৬৯১, নিখোঁজ ৩০০০

মুন্সীগঞ্জের আর কে টাওয়ারে হামলায় ক্ষোভ এলাকাবাসীর

মুন্সীগঞ্জ-২ আসনে ধানের শীষের পক্ষে জাসাসের নির্বাচনী প্রচার প্রচারণা

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পরীক্ষায় সারাবিশ্বে প্রথম মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির শিহাব

যৌথ বাহিনীর অভিযান: ১৪ দিনে ১৮৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৮৪

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ

বিভক্ত বাংলাদেশকে এক করার চ্যালেঞ্জ তারেকের সামনে

মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমকে বদলীজনিত বিদায় সংবর্ধনা