শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

যৌথ বাহিনীর অভিযান: ১৪ দিনে ১৮৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৮৪

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গত ১৪ দিনে ১৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ৮৪ জনকে। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও র‌্যাব ৪ সেপ্টেম্বর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু করে।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ১১টি রিভলবার, ৫৬টি পিস্তল, ১১টি রাইফেল, ২৫টি শটগান, ৫টি পাইপগান, ২০টি শুটার গান, ১৩টি এলজি, ২৫টি বন্দুক, ১টি একে-৪৭, ২টি গ্যাসগান, ১টি চায়নিজ রাইফেল, ৩টি এয়ারগান, ২টি থ্রি কোয়ার্টার, ২টি টিয়ার গ্যাস লঞ্চার, ৪টি এসএমজি ও ৪টি এসবিবিএল রয়েছে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ