সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

পিনাকী ক্যু’র নাটক করে দেশদ্রোহী প্রমাণ দিয়েছে, মোমিন মেহেদী

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার; নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, পিনাকী ক্যু’র নাটক করে দেশদ্রোহী প্রমাণ দিয়েছে। এরা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে ভিডিও’র ভয় দেখিয়ে জিম্মি করে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। ১৩ অক্টোবর বিকেলে বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা এনডিবির নেতাকর্মীদের প্রশিক্ষণ কাউন্সিলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নির্মম হলেও সত্য যে জাতি হিসেবে বাংলাদেশীরা বরাবরই প্রতারিত হয়েছে। ২ শ বছর আগে এই ভূখন্ডের মানুষ ব্রিটিশ-ফিরিঙ্গিদের দ্বারা প্রতারণার শিকার হয়েছে আর এখন এই দেশে জন্ম নেয়া বিদেশী এজেন্টদের দ্বারা প্রতারিত হচ্ছে। তার সর্বশেষ উদাহরণ পিনাকী ভট্রাচার্যের ‘ক্যু’ বিষয়ক ভিডিও বার্তা। তাঁর এমন নির্মম ভিডিও বাণিজ্য জাতির সাথে চলছে বছরের পর বছর। এ ব্যক্তির সাথে থাকা অধিকাংশ ইউটিউবারই গণজাগরণ মঞ্চের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করেছিলো। আর এখন নতুন করে একের পর এক ধর্মভিরু সেজে প্রতারণা চালিয়ে যাচ্ছে।  পিনাকীর মত সকল বাংলাদেশ বিরোধীকে চিহ্নি করে দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহআলম আল শাওনআফতাব মন্ডল, সালমান শেখ, মো. হাফিজ, ঝুমুর রাণী, নূরজাহান বেগম, মো. কোরবান আলী প্রমুখ। এসময় বক্তারা আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের রাজনীতি করে। আর তাই ইন্ডিয়া-পাকিস্তান বা আমেরিকাকে নিয়ে ভাবে না। তাদের ভাবনায় অবিরাম বাংলাদেশ।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সভা, সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক

শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহে গলদা-কার্প মিশ্রচাষে সফালতা অর্জন করায় পুরস্কার পেলেন সাংবাদিক আরিফ হোসেন

ছেলেমেয়ের লেখাপড়ায় ইনভেস্টমেন্টই সেরা ইনভেস্টমেন্ট

অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে জাইকার সহযোগিতার প্রতিশ্রুতি

শ্রীনগর উপজেলার ইংরেজি নাম: ‘Sreenagar’ না ‘Srinagar’? — এক ঐতিহাসিক ও বাস্তবধর্মী পর্যালোচনা

মির্জাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গজারিয়ায় পঞ্চমবারের মতো দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি মুলতুবি

আমাদের দেশের রোগীদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ

তিন আসনে প্রার্থী ২৩, স্বতন্ত্রে বিএনপির উপস্থিতি