সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক ঘটনায় তিন লা*শ উদ্ধার, আটক দুইজন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সোমবার সকালে পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এসব ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর রেললাইনের আন্ডারপাসের পাশে এক অজ্ঞাত নারীর কাটা লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর কিছুক্ষণ পর উপজেলার ঘোলঘর গ্রাম থেকে আহাদ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আহাদকে তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আবুল হোসেন ছুরিকাঘাতে হত্যা করেন। ঘটনার পর পুলিশ আবুল হোসেনকে গ্রেফতার করেছে।

তৃতীয় ঘটনাটি ঘটে উপজেলার ব্রাহ্মণ পাইকসা গ্রামে। স্থানীয়রা জানান, বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি গাছের সঙ্গে হেলানো অবস্থায় মামুন কাজী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকার এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

তিনটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হূদা বলেন, “তিনটি মৃত্যুর ঘটনায় পৃথক পৃথক তদন্ত চলছে। প্রাথমিকভাবে একটি হত্যাকাণ্ডের বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। আরেকটি ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা। বাকি একটির ঘটনার তদন্তও দ্রুত শেষ করা হবে।”

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায়  মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালন

শ্রমিক নেতা কিবরিয়া মিজি গংকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

’ক্যাপশন: মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকের ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা একটিশ্লোগান ভেসে ওঠে।

শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে বার্তা সিভিল সার্জন অফিসে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৫ হাজার লিটার চোরাই ভোজ্য তেল উদ্ধার

বাংলা মূকাভিনয় উৎসবের সমাপ্তি

ব্যর্থ হতে যাচ্ছে কপ-২৯ সম্মেলন?

মিরকাদিমে পবিত্র শবে বরাত উপলক্ষে কোরআন  প্রতিযোগিতা 

মুন্সীগঞ্জে ৫ ইটভাটাকে ২৬ লাখ টাকা অর্থদণ্ড, ৩ জনের জেল

জাতীয় নির্বাচন ছাড়া আর কোন যুক্তি নেই সরকারের, ড. খন্দকার মোশাররফ হোসেন