শনিবার , ২৪ মে ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ২৪, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী ১১ জ্যৈষ্ঠ রবিবার । তবে খ্রিস্টাব্দ অনুযায়ী  শনিবার ২৪ মে কবির জন্ম দিন।  বঙ্গাব্দ অনুযায়ী ১১ জ্যৈষ্ঠ হিসেবেই পালন করা হয় বেশি।   তিনি ছিলেন একাধারে প্রেমিক ও বিদ্রোহী। উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনেও নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে।

অসাধারণ প্রতিভার অধিকারী এই মানুষটি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ( ২৪ মে, ১৮৯৯ সাল) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব-কৈশোর-তারুণ্যের জীবনের পরতে পরতে সংগ্রাম করতে হয়েছে তাকে। জড়িয়েছিলেন নানা পেশায়। ১৯১৭ সালে যোগ দেন সেনাবাহিনীতে। অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও।

এরই মাঝে তৎকালীন প্রভাবশালী কবি-সাহিত্যিকদের সংস্পর্শে আসেন তিনি। ১৯২২ সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা।

‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য নজরুলকে দেওয়া হয় এক বছরের সশ্রম কারাদণ্ড। মাত্র ২২ বছর ব্যাপ্তির লেখক জীবনে তিনি রচনা করেছেন প্রায় ৩ হাজার গান, লিখেছেন অসংখ্য কবিতা, ছোটগল্প, উপন্যাস।

সাহিত্যের পাশাপাশি সংগীত ও চলচ্চিত্র পরিচালনা করেছেন নজরুল। নিজের পরিচালিত চলচ্চিত্র ‘ধ্রুব’তে অভিনয়ও করেছিলেন। তাই শুধু কবি পরিচয়েই আবদ্ধ নন নজরুল।

১৯৭২ খ্রিষ্টাব্দের ২৪ মে  ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে। ১৯৭৬ খ্রিষ্টাব্দে নজরুলকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদানের সরকারি আদেশ জারী করা হয়।

এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই মহাবিদ্রোহী ও প্রেমিক পুরুষ। কবির ইচ্ছানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়।

তাঁর জানাজায় ১০ হাজারেরও অধিক মানুষ অংশ নেয়। জানাজা নামায আদায়ের পরে  জাতীয় পতাকামণ্ডিত নজরুলের মরদেহ বহন করে সোহরাওয়ার্দী ময়দান থেকে বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যান। বাংলাদেশে তার মৃত্যু উপলক্ষে দুই দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয়।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

জনসমুদ্রে পরিনত তুরাগ তীর, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু।

জানাজা শেষে বিমান বাহিনীর সাবেক প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন ত্যাগী মানুষ

মুন্সীগঞ্জে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে ইউএনও

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

সিরাজদীখানে ওয়াজ মাহফিলে এসে শিশু কন্যা নিখোঁজ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে গজারিয়ায় যুবলীগের প্রস্তুতি সভা