বৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে গজারিয়ায় যুবলীগের প্রস্তুতি সভা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ২০, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:  বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ উন্নতি করণে আগামী ২৪ জুলাই ঢাকা বিভাগীয়  তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আনারপুরা  জে এম আই চত্বরে   বাংলাদেশ আওয়ামী যুবলীগ গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে  এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান সুমন।

এসময় মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত  সভাপতি শাহজাহান খাঁনের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকীর  সঞ্চালনায় অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হক মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক নেতা সোহরাব হোসেন,সাবেক ছাত্রনেতা জিএস শাহিন, আবুল বাশার,কামরুজ্জামান সাগর, মাসুম মৃধা, আসিফ চৌধুরী অরেঞ্জ, ইঞ্জি.আল আমিন, নিজাম দেওয়ান, স্বপন সরকার , ইলিয়াস সরকার মহসিন আহমেদ  , ইদ্রিস মোল্লাসহ গজারিয়া উপজেলা আওয়ামী  যুবলীগ ও সাবেক ছাত্রলীগ  নেতাকর্মীরা। প্রস্তুতি সভা শেষে একটি শান্তি মিছিল নিয়ে মহাসড়ক এলাকা প্রদক্ষিণ করেন।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত