বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

কার হাউজের স্বত্বাধিকারি আনোয়ার হোসেনের জানাজা বাদ যোহর ঢাকা, বাদ আসর লৌহজংয়ে

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ১৩, ২০২৩ ৯:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: কার হাউজের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. আনোয়ার হোসেন (৬৯) আর নেই। বুধবার ভোরে রাজধানীর বনানীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি  স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মরদেহ বিশেষ ব্যবস্থায় ফ্রিজিং ভ্যানে করে বাসভবনে রাখা হয়েছে। সেখানেই শেষ শ্রদ্ধা জানাতে ছুটে যান স্বজনসহ নানা শ্রেণি পেশার মানুষ।

বৃহস্পতিবার বনানীর ‘এ’ ব্লকের’ ১৮ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি সংলগ্ন জামে মসজিদে বাদ যোহর তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপরই নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সিংহেরহাটি গ্রামে। এখানে বাদ আসর দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে কার রেসিংয়ে শিরোপা জয়ী তাঁর পুত্র দেশসেরা কার রেসার অভিক আনোয়ার দুবাইতে অবস্থান করছিলেন। বাবা হারানোর বেদনা নিয়েই দেশের পথে তিনি। তাঁর একমাত্র কন্যা বিশিষ্ট নৃত্য শিল্পী আনিকা কানাডায় অবস্থান করছেন। তিনিও দেশে ফেরার চেষ্টায়। বড় ছেলে গাড়ি ব্যবসায়ী তৌফিক আনোয়ার অনিক দেশে আছেন।

মো. আনোয়ার হোসেন মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের কৃতি সন্তান। লৌহজং উপজেলার কনকসার গ্রামের ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন ছিলেন এলাকার অভিভাবক। তিনি স্বাধীনতার আগের বছর ১৯৭০ সালে এই বিদ্যালয় থেকেই এসএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করেন। তিনি গাড়ি ব্যবসায়ী বারভিডা’র সভাপতির দায়িত্ব পালনেও যোগ্যতার স্বাক্ষর রাখেন।

 

আনোয়ার হোসেনের ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়টিকে সমৃদ্ধ করা ছাড়াও এলাকায় নানা অবদান রয়েছে তাঁর। এই গুণী মানুষটির না ফেরার দেশে চলে যাওয়ার খবরে পদ্মা তীরের প্রাচীন জনপদটিতে শোকের ছায়া নেমে আসে। তাঁর প্রতি সম্মান জানিয়ে বিদ্যালয়টিতে ছুটি ঘোষণা করা হয়। শোকাভিভ‚ত শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী দোয়া ও শোকসভা করে শ্রদ্ধার সাথে তাঁর অবদান স্মরণ করেন। অল্পভাষী, বিনয়ী, কর্মবীর এবং সফল মানুষ হিসেবে সুপরিচত আনোয়ার হোসেনের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন, ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ এবং প্রজন্ম বিক্রমপুরসহ নানা সংগঠন ও বিশিষ্টজন।

দৈনিক সভ্যতার আলোর সুহৃদ মো. আনোয়ার হোসেনের মৃত্যুতে সভ্যতার আলো পরিবার গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একশত আসনের জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত

সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের

মুন্সীগঞ্জে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ উল আযহা উদযাপনে জেলা প্রশাসনের কর্মসূচি

চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিশানা করছে ইরান

শিলইয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ

সিরাজদিখানে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে সিগারেট-চিপস বাকি না দেয়ায় দোকানীকে কুপিয়ে হত্যা, কাউন্সিলরের ভাই গ্রেফতার

মুন্সীগঞ্জে পদ্মা সেতু থানার সামনে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

দুর্নীতির কারণে বঞ্চিত কর্মকর্তাদের দাবি আমলে নেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোটরসাইকেল, ফ্রিজ, এসি শিল্পে আয়কর দ্বিগুণ হল

ভালোবাসা দিবসে পলক-অথৈ এর ‘Love Feelings’