মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে সিগারেট-চিপস বাকি না দেয়ায় দোকানীকে কুপিয়ে হত্যা, কাউন্সিলরের ভাই গ্রেফতার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৪ ৮:১৮ পূর্বাহ্ণ

নাসিরউদ্দিন উজ্জ্বল: মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিমের কাগজীপাড়ায় চিপস-সিগারেট বাকি না দেওয়ায় মোশারফ হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাউন্সিলরের ভাই রুবেল মিয়ার (৩৫) বিরুদ্ধে। এই ঘটনার অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ।

বাড়ির পাশে দোকান থাকায় মোশাররফ দোকানেই ঘুমাতেন। রাত দেড়টার দিকে মিরকাদিম পৌরসভারর ৭ নং ওয়ার্ড কাউন্সিল সোহেল মিয়ার ছোট ভাই রুবেল মিয়া দোকানীকে ডাক দিয়ে চিপস-সিগারেট বাকি চায়। সে বাকি দিবে না বলে জানালে তাদের মধ্যে কথা কটাকাটি হয়। একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে। পরে স্থানীয়রা মোশারফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল ইসলাম জানান,  অভিযান চালিয়ে  রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তার সাথে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে কী হবে, জানাল রাশিয়া

দুর্নীতির কারণে বঞ্চিত কর্মকর্তাদের দাবি আমলে নেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন রাজিব খান

ছয় দফা দাবিতে ৪ ঘন্টা পলি টেকনিক্যাল শিক্ষার্থীদের মুক্তারপুর সেতু অবরোধ,  দীর্ঘ যানজট 

বছিরননেছা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

মুক্তারপুর বিসিক কোরবানির পশুর হাট পরিদর্শনে মহিউদ্দিন আহমেদ

জামিনা মহসীন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ 

৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশ ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে হাতুড়ির আঘাতে প্রাণ গেলো রাজমিস্ত্রির