রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

দুর্নীতির কারণে বঞ্চিত কর্মকর্তাদের দাবি আমলে নেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ১৮, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: নিজেদের বঞ্চিত দাবি করা সরকারি কর্মকর্তারা দুর্নীতির কারণে বঞ্চিত হলে তা আমলে নেয়া হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ সময় সবাইকে মিলেমিশে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেসব কর্মকর্তা সত্যিকার অর্থেই বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে বিবেচনা করা হবে। কিন্তু দুর্নীতির কারণে বঞ্চিত হলে তা আমলে নেওয়া হবে না। তিনি বলেন, কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান এনডিসি, জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, জননিরাপত্তা বিভাগের সদ্য বিদায়ী সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, বাংলাদেশ পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম এনডিসিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নবনিযুক্ত স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মন্ত্রণালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান। এরপর উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে  শীতার্তদের পাশে ডিসি

বাংলাদেশে ভারতের হাই কমিশনগুলোতে নিরাপত্তা জোরদার

মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ

হজের মূল সম্পদ: আল-কুরআন ও হাদিসের আলোকে ৯ই জিলহজ (আরাফাহর দিন)-এর পূর্ণাঙ্গ আহকাম

মুন্সীগঞ্জে পরিত্যক্ত কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫০ হাজার

খেলাধূলা যুব সমাজকে মাদক ও অবৈধ কাজ হতে মুক্ত রাখবে: ডিসি- সৈয়দা নুরমহল আশরাফী

শ্রীনগরে বিভিন্ন দপ্তরের প্রধানগণের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত

ছাত্রশিবিরের ‘বেঈমানি’ ইতিহাসে লেখা থাকবে: উমামা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিক্ষোভে উত্তাল, গাড়ীতে আগুন