বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

শিলইয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার শিলইয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিন জন আহত হয়।
আহত ইকবাল হোসেন, জয় ব্যাপারি ও জুয়েল শেখকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহত জয় ব্যাপারি জানান, বিএনপির সমর্থকরা একটি মিছিল নিয়ে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আসলে আমরা তাদের মিছিল করতে নিষেধ করি কারণ, নির্বাচনের প্রচারণার সময় শেষ হয়েছে।
এতে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড, লাঠি ডাসা দিয়ে আমাদের উপর হামলা করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, পুলিশের একটি টিম ইতোমধ্যে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর জেলা বিএনপির সদ্য বহিস্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

উপসচিব পদে পদোন্নতি পেলেন আসিফ আনাম সিদ্দিকী

অপরিকল্পিত নগরায়ন রোধে গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে কর্মশালা

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২১০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে ১৫ ককটেলসহ ২ যুবক গ্রেফতার

নির্বাচনী প্রচারণায় না গেলে চাকুরী হারানোর হুমকিতে নুসা এনজিও কর্মকর্তা-কর্মচারীরা

পুলিশ সংস্কার কমিশনে মুন্সীগঞ্জের দুই কৃতি সন্তান

শিলইয়ের শ্যামল বেপারি হত্যা, প্রধান আসামি শাহাদাত বেপারি র‌্যাবের হাতে গ্রেপ্তার

শাহ সিমেন্টকে কালো তালিকাভুক্ত করার আহ্বান টিআইবির

মুন্সীগঞ্জ জেলা বিজেপির পূর্নাঙ্গ কমিটি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মোঃ মোশারফ হোসেন: একজন উদ্যোক্তা, সমাজসেবক ও নির্যাতিত রাজনীতিক