রবিবার , ৮ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ উল আযহা উদযাপনে জেলা প্রশাসনের কর্মসূচি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ৮, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুন্সীগঞ্জ জেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদ উল আযহা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

ঈদের আগের দিন, ৬ জুন, ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। ঈদের দিনে তিনি ঈদগাহে অংশগ্রহণকারী মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে ঈদ উল আযহার তাৎপর্য তুলে ধরেন এবং পরিবেশ ও স্বাস্থ্যবিধি বজায় রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

কোরবানির পরপরই জেলা প্রশাসক নিজ হাতে মুন্সীগঞ্জ সদরে অবস্থানরত শহিদ পরিবারের সদস্যদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন। পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়, যা ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেয়।

ঐ দিন দুপুরে তিনি মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের ঈদের শুভেচ্ছা জানান।

অপরাহ্নে জেলা প্রশাসক মহোদয় ছুটে যান শ্রীনগর উপজেলায় অবস্থিত সরকারি শিশু পরিবারে। সেখানে তিনি এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন, কথা বলেন, এবং উপহার প্রদান করেন – যা শিশুদের মুখে হাসি ফোটায়।

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত ও সুষ্ঠুভাবে অপসারণে জেলার সব পৌরসভা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক মহোদয়। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এইসব কার্যক্রমের মধ্য দিয়ে ঈদের দিনটি মুন্সীগঞ্জবাসীর কাছে হয়ে ওঠে আরও তাৎপর্যময় ও মানবিক মূল্যবোধে পরিপূর্ণ। জেলা প্রশাসনের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কমিটিতে টঙ্গীবাড়ির  আশরাফুল ইসলাম বেপারী

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কমিটিতে টঙ্গীবাড়ির আশরাফুল ইসলাম বেপারী

বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ফল প্রত্যাখ্যান আবিদের

রাজবাড়ীতে মাসব্যাপী নায্যমূল্যের দোকান উদ্বোধন

তেল আবিবের পূর্ব পাশের রামাত গান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইনানী থেকে পায়ে হেঁটে এভারেস্ট জয় সপ্তম বাংলাদেশির

ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা চলে যাব: আসিফ নজরুল

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ‘নারীদের অবদান’ শীর্ষক কমিটির সদস্য হলেন মুন্সীগঞ্জের রহিমা শিকদার

মহান বিজয় দিবসে লৌহজং উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্যকে অভিনন্দন স্মারক প্রদান