রবিবার , ২ জুলাই ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

সিরাজদিখানে প্রবাসীর বাড়ির জায়গা দখলের চেষ্টা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ২, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের ইংল্যান্ড প্রবাসী হারুন অর রশীদের বাড়ি জবরদখল করে ঘর তোলার চেষ্টা করেছে প্রতিবেশী স্বপন চন্দ্র দে, তপন চন্দ্র দে, রতন চন্দ্র গং।

এই দুই পরিবারের মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন মামলা চলার পর মহামান্য আদালত রায় দিয়েছে যার যার বাড়ি দলিল অনুযায়ী তারা মেপে বুঝে নিবে।বাড়ি মাপার ব্যাপারে প্রবাসী হারুন অর রশীদ কয়েকবার স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে মাপতে চাইলেও প্রতিবেশী পরিবার সময় দেয়া নিয়ে টালবাহানা করে আসছে।গত ২৩ জুন (২০২৩) তারা হারুন অর রশীদের খালি বাড়ির সীমানায় ঢুকে অনেক গাছপালা কেটে ফেলে এবং কাউকে কিছু না জানিয়ে অবৈধভাবে ঘর তোলার চেষ্টা করে। এই বাড়ির তত্ত্বাবধায়ক দিল মোহাম্মদ দেওয়ান এই কাজে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে,গায়ে হাত তুলতে চেষ্টা করে। তাঁকে বলে, আমরা হিন্দু, আইন আমাদের পক্ষে থাকবে,আমাদেরকে ঘর তোলার কাজে বাধা দিলে আমরা সংখ্যালঘু নির্যাতনের মামলা করবো।

জানা যায়,  হারুন অর রশীদ তাঁর নিজ বাড়িতেই হিন্দু পরিবারকে থাকার জায়গা দিয়ে রেখেছেন।

এই বিষয়ে বাড়ির তত্ত্বাবধায়ক দিল মোহাম্মদ দেওয়ান গত ২৬/০৬/২৩ তারিখে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করে।যাহার ডায়েরি নম্বর ১১৪৮।

ইংল্যান্ড প্রবাসী হারুন অর রশীদ জানান, আমাদের জায়গায় জোর করে দখলের চেস্টা করে

স্বপন চন্দ্র দে গং। আমাদের তত্ত্বাবধায়ক দিল মোহাম্মদ দেওয়ান গত ২৬ জুন সিরাজদিখান থানায় জিডি করে  কিন্তু স্বপন চন্দ্র দদে গংরা তোয়াক্কা না করে গত ৩০/০৬/২৩ তারিখে সেই জায়গায়  অবৈধভাবে ঘর তোলার চেষ্টা করে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।

এ বিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো.  আজগর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে তোফাজ্জল হত্যার বিচার সহ মব জাস্টিসের নামে সন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জে বালুমহালের আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সুটার মান্নান নিহত, হৃদয় বাঘসহ আহত ৪

লৌহজংয়ে অবৈধ চায়না দুয়ারি আগুনে পুড়িয়ে ধ্বংস

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা

ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর নগরী আজ, খুলনার দূষণ ভয়াবহ

জুলাই সনদ নিয়ে ২০ আগস্টের মধ্যে মত জানাবে বিএনপি

মুন্সীগঞ্জে ভুয়া এনএসআই আটক

লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

৯৪ আসনে জয়ী ইমরানপন্থিরা, ৬৩টিতে জয় নওয়াজের পিএমএলএন