সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বেড়েই চলেছে বিশ্ববাজারে স্বর্ণের দাম

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

 

বেড়েই চলেছে বিশ্ববাজারে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। এতে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এখন বিশ্ববাজারে এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৮০০ ডলার ছুঁইছুঁই।
তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম যে হারে বেড়েছে, দেশের বাজারে সেই হারে বাড়েনি। ফলে দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববাজারের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ৭০০ ডলার। সেখান থেকে দফায় দফায় দাম বেড়ে ২২ জানুয়ারি লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৭৫০ ডলারে উঠে যায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) দায়িত্বশীল এক সদস্য জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সুদের হার কমানোর কথা বলেছেন। এ ছাড়া বিভিন্ন নীতি তিনি গ্রহণ করেছেন। এসব কারণেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে এক সপ্তাহে স্বর্ণের এত দাম বাড়েনি।
এর পরিপ্রেক্ষিতে সেদিন বৈঠক করে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। পর দিন ২৩ জানুয়ারি থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে আবার ঘুরে দাঁড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পরীক্ষায় সারাবিশ্বে প্রথম মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির শিহাব

কবে থেকে ভারি বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

বাজারে নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ক্রেতাদের নাভিশ্বাস

মুন্সীগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে ডিসি

মুন্সীগঞ্জে অস্ত্র ও কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

টঙ্গীবাড়িতে আরিফ হালদার, লৌহজংয়ে বিএম শোয়েব নির্বাচিত

টঙ্গীবাড়িতে আরিফ হালদার, লৌহজংয়ে বিএম শোয়েব নির্বাচিত

“True talent lies in the ability to create, to inspire, and to build a connection from one heart to another.” — Susnata Bandyopadhyay

মুন্সীগঞ্জে দাবা, কাবাডি, কারাতে ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নুতন বাংলাদেশ বিনির্মাণে সমাজ সংস্কার কিভাবে হবে?