রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোন ছাড় নাই- মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
আপনারা রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই, কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোন ছাড় নাই।
মুন্সীগঞ্জে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন।
তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা ভঙ্গকারী যে-ই হোক আমার ভাই হলেও কোন ছাড় হবে না।
এছাড়া সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা তেল মারা বন্ধ করুন, ভবিষ্যতে কে আসবে তারা এমপি হোক বা যা হোক যখন হবে তখন দেখা যাবে। আপনারা কঠোর হোন। এখন সবাই শৃঙ্খলার ভিতর থাকেন। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে রবিবার বিকালে কৃষকদের মাঝে ৩০ টি পাওয়ার টিলার ও ৩০ টি সেলো পানির পাম্প বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এতে ঢাকা ব্যাংক পিএলসি’র অর্থায়নে সিরাজদিখান উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংকের ফাউন্ডার ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জান খান, ব্যাংকের পরিচালক আলতাফ হোসেন সরকার,
উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার প্রমুখ।

সভ্যতার আলো/এমএজে

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

শীতার্তদের মাঝে স্টুডেন্ট অব মুন্সীগঞ্জ (স্টুমুন) এর শীতবস্ত্র বিতরণ

গজারিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ঈদুল আযহা উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ইদ্রাকপুর কেল্লায় ইত্যাদির শ্যুটিং শুক্রবার

মুন্সীগঞ্জে ‘জুলাই বিপ্লব’-এ শহীদদের স্মরণে বাগমামুদালীপাড়া মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ মোদীর

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ আটক বিএনপি নেতাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন

মুন্সীগঞ্জে কাল যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

মুন্সীগঞ্জে কাল যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

তারেকের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ

লুট করে নিয়ে যাওয়া বাল্কহেডের ৪০১ টুকরা উদ্ধার, গ্রেফতার ৪