বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে ৬১০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৬১০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। সম্পর্কে তারা আপন দুই বোন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার কুমারভোগ ইউনিয়নের কুমারভোগ ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান ওরফে মতি মাদবরের দুই মেয়ে ইতি আক্তার (২৫) ও কাকলী আক্তার (৩৬)।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিদুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদসহ ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুমারভোগ ঈদগাহ এলাকায় অবস্থান নেয়।
সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ইতি ও কাকলীকে আটক করা হয়। পরে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩টি নীল রঙের জিপার প্যাকেটে থাকা মোট ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে পুলিশ এই মাদক জব্দ করে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জের ইদ্রাকপুর লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরে তিন দিনব্যাপী স্বরস্বতী পূজা অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দীর্ঘ যানজট

মুন্সীগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিভক্ত বাংলাদেশকে এক করার চ্যালেঞ্জ তারেকের সামনে

‘আমি আর শ্বাস নিতে পারছি না, আমি ভেতরে,’ ফেসবুকে ডেইলি স্টার সাংবাদিকের পোস্ট

স্বামীর পাশে সমাহিত খালেদা জিয়া, জানাজায় জনশ্রোত

সংশোধিত বাজেট হচ্ছে আরও আঁটসাঁট, গাড়ি কেনা-বিদেশ ভ্রমণ বন্ধ

মুন্সীগঞ্জে পাঠক তৈরি বাংলা প্রশিক্ষণের সনদ বিতরণ

৭ কলেজের স্থগিত পরীক্ষার নতুন তারিখের পর নতুন ‘জটিলতা’

টঙ্গীবাড়ির বেতকায় মাদক বিরোধী মানববন্ধন