বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ

অনলাইন রিপোর্টার:
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে বিক্ষোভ করেছে রিকশাচালকরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।

এর আগে, মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

প্যাডেলচালিত রিকশা সংগঠন ‌বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী এ বিষয়ে রিট পিটিশনটি দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। রাজধানীতে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঐক্য পরিষদের মানববন্ধন

মুন্সীগঞ্জের কালীরচরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

মুন্সীগঞ্জের ৩ টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

নটর ডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাবের ৮ম ন্যাশনাল আর্থ অ্যান্ড স্পেস সামিট শুরু আজ

ছাত্রলীগ নিষিদ্ধ

সীতাকুণ্ডে যেন থামছেই না দূর্ঘটনায় মৃত্যুর মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক গ্রেপ্তার

জামিনা মহসীন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ 

সিরাজদিখান উপজেলা বিএনপি, নির্বাচন বর্জন

ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র