বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে সবুজ ছায়া হোটেল ভাংচুর ও লুটপাটের অভিযোগে থানায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ২২, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ

প্রধান আসামি আফসার উদ্দিন ভূঁইয়া

স্টাফ রিপোর্টারঃ

গত ৪ আগস্ট মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বিকেলে শহরের খাল ইস্ট এলাকার সবুজ ছায়া হোটেল এন্ড রেস্টুরেন্টে ভাংচুর ও লুটপাটের অভিযোগে সদর থানায় ৩৩ জনকে আসামি করে ও অজ্ঞাতনামা ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ মামলা দায়ের করা হয় ।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়াকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করেন সবুজ ছায়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক জেলা সুলতান আহমদ।

যার মামলা নং – ০৫, ২১/০৮/২০২৪। ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩৮০/৪২৭/১১৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ৩১৪ বিস্ফোরক পদার্থ আইন ১৯০৮ রুজু করা হয়।
মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়া (৫৮), সহ সভাপতি আতাউর রহমান ভূইয়া (৬৫), শিপলু সরকার (৪৫), শিপন ভূঁইয়া (৪২), শাওন ভূঁইয়া (৪০), বোরহান (৫০), মনির হোসেন ভুইয়া, রোকন ভূঁইয়া (৫২), মুছা মাদবর (৫২), আক্তার ভূঁইয়া (৫৫), সাজ্জাদ হোসেন সাগর (কাউন্সিলর) (৩০), পৌর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল (৩০), নাজমুল (৩২), আলমগীর হোসেন (৫৫), বাপ্পি (২৫), তাজরিয়ান (৩০), মানিক (২৮), নিরব – (২৫), নিলয় (৩০), গোলাম মোস্তফা হিমেল (৩২),  মোঃ রাফি (৩০), মোঃ মিলন (চাকু মিলন) (৫০),  মোঃ রাতুল শেখ (৩০), জহিরুল ইসলাম (নান্টু) (৬০), আলী আসকর খোকন খালাসী (৫০), শিমুল (৪০) আঃ রাজ্জাক (৬৫), আঃ কাদির (৩৮), মোঃ মোকার রাব্বি খান (লিখন) (৫৮), নিজাউদ্দিন (৪০),  রাশেল (৪০), রিপন (গেলাসি) (৫২) ও রফিকুল মোল্লা (২৫)।

মামলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাংচুর করে রেষ্টুরেন্টের ক্যাশবক্স থেকে নগদ দেড় লাখ টাকা, ৫টি এসি, ২টি ওয়ালটন ফ্রিজ, ১২ টি সিলিন ফ্যান, ৩৫ কেজি ওজনের ১০টি সিলিন্ডার গ্যাস, একটি কাবাব মেশিন, ১টি ওভেন, একটি কফি মেশিন লুটপাটের অভিযোগ করেন সুলতান আহমদ।

এছাড়াও সবুজ ছায়া হোটেল এন্ড রেস্টুরেন্টের গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, হাড়ি, পাতিল, কাপ, পিরিচ সহ সকল আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ উঠে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ইরানের ১৪-দফা প্রস্তাব মেনে নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই: গালিবফ

শহীদ শেখ ফরিদের পরিবারের পাশে ছাত্রদল, তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার

পদ্মায় অবৈধ ড্রেজার বসিয়ে জমি ভরাট, ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড: সেদিনের নির্মমতায় হতবিহ্বল পুরো জাতি

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার

মুন্সীগঞ্জে আধিপত্য নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধ, ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জে শিশু বরণ উৎসব

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

লৌহজংয়ে যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার