রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

পদ্মায় অবৈধ ড্রেজার বসিয়ে জমি ভরাট, ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার পদ্মা নদীতে ড্রেজার বসিয়ে জমি অবৈধ ভরাট বাণিজ্যের দায়ে তিন জনকে আটক করে ২০ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাসিত সাত্তার৷ অভিযানে ব্যক্তি মালিকানাধীন ভূমি জেলা প্রশাসন থেকে অনুমোদন ব্যতীত ভরাটে শ্রেণী পরিবর্তনকালে তিনজন ব্যক্তিকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জেল জরিমানা করা হয়৷

দণ্ডপ্রাপ্তরা হলেন- লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার কফিলদ্দিন কাওরার ছেলে মো. চুন্নু মিয়াকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড, নোয়াখালীর মজিবুর রহমানের ছেলে মো. শাহিন রহমানকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড ও সিরাজগঞ্জের মো. আব্দুল হাকিমের ছেলে মো. জাকারিয়া হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান৷ ##

মো. শওকত হোসেন,

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জ পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

অপরিকল্পিত নগরায়ন রোধে গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে কর্মশালা

মুন্সীগঞ্জে কেন্দ্রীয় যুবলীগ নেতা জীবনের জনসংযোগ

মুন্সীগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মারা গেছেন

সিরাজদিখান ফুটবলে হাজীগাঁও চ্যাম্পিয়ন

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য হলেন আইটি বিশেষজ্ঞ শরফুদ্দিন

সিরাজদিখানে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাট,নারীসহ আহত ৫

মুন্সীগঞ্জে সাবেক মেম্বার মুক্তার হোসেনের নামে অপপ্রচারের অভিযোগ

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন মুন্সীগঞ্জের আওলাদ হোসেন