রবিবার , ১৬ আগস্ট ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে ১৬২ জন শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ ট্রাষ্টের আর্থিক সুবিধা পেলেন

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ১৬, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :  জেলায় একযোগে ১৬২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ ট্রাষ্টের আর্থিক সুবিধা পেলেন।

আজ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে অবসর ও কল্যাণ ট্রাষ্টের আর্থিক সুবিধার চেক প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালী অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ) শরীফ উল্লাহ এবং অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ১৬২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ ট্রাষ্টের সর্বমোট ২ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার ৯৬০ টাকা আর্থিক সুবিধা পাচ্ছেন। প্রত্যেকের নিজ নিজ ব্যাংক হিসেবে প্রাপ্য টাকা জমা হচ্ছে।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. কামরুজ্জামান বলেন , সরকারের এ উদ্যেগের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, প্রত্যেকের প্রাপ্য অর্থ সরাসরি ব্যাংক হিসেবের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। অর্থ পেতে কারো কোন সমস্যা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

সাংগঠনিক সক্রিয়তা বাড়াতে বাংলাদেশ তরিকত পরিষদের জরুরী সভা

টিকেট পাননি যেসব হেভিয়েট প্রার্থীরা

লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়

ফোকলা ইডিসিএল ধংসের ভাগাড়

মুন্সীগঞ্জের নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য

মিরকাদিমে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

গ্রামে ভয়াবহ লোডশেডিং: ভুগছে কৃষি, পোল্ট্রি, মৎস্য খাত

ধর্ষকের শাস্তির দাবীতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসন ইস্যুতে ‘বড় অগ্রগতির সম্ভাবনা’