মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই

মার্চ ১০, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই

মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ (৭৫) আর নেই। (ইন্নালিল্লাহি … রাজিউন)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, মরহুমের মরদেহ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নিজ বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জন প্রতিনিধিত্বের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা পাঁচবার নির্বাচিত হন। এছাড়া সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

মহান মুক্তিযুদ্ধের সময় তিনি জেলার অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও  

আপনার জন্য নির্বাচিত

সিরাজদিখানে ব্র্যাকের ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিক হত্যার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪

লৌহজংয়ে ট্রলার ডুবির ঘটনায় সিরাজদিখানের দুই নেতার বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিয়ম 

অন্তর্বর্তী সরকারের বাজেটে ব্যয় বাড়ল ৬%

টঙ্গীবাড়িতে ব্যক্তি মালিকানা সম্পত্তিতে জোড়পূর্বক সেতু নির্মাণের চেষ্টা, কাজ বন্ধে লিখিত অভিযোগ

পদ্মা সেতুর টোল আদায় ৭০০ কোটি টাকা ছাড়ালো

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পবিসের দুই স্টাফ লাঞ্ছিত