স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাড়িদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণকর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১২টার দিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের মাঠসংলগ্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় ।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ-শ্যামল শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে খুদে শিক্ষার্থীরা নিজ হাতে গাছের চারা রোপণ করে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি রতন শিকদার, সাধারণ সম্পাদক মো. স্বপন দেওয়ান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহিদা খাতুন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. ইব্রাহীম মোড়ল, মাজহারুল ইসলাম ডলার, ফারুক শিকদার, জাহিদ বেপারী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাংবাদিক মো. শওকত হোসেন এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অতিথিরা বলেন, পরিবেশ সংরক্ষণ এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণে ফলজ ও ঔষধি বৃক্ষের গুরুত্ব অপরিসীম। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। তারা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বিদ্যালয়ের এ উদ্যোগের প্রশংসা করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহিদা খাতুন বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতার জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন।#