সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

অনন্ত সুরলোকে আশা ভোঁসলে

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ণ

আট দশকের বেশি সময় ধরে ২০টি ভিন্ন ভাষায় ১১ হাজারেরও বেশি গান গেয়েছেন আশা ভোঁসলে।

‘দিল তো পাগল হ্যায়, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’, ‘তুমসে মিলকে’র মত বহু জনপ্রিয় হিন্দি গানের শিল্পী আশা ভোঁসলে চিরবিদায় নিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান এই গায়িকা; তার বয়স হয়েছিল ৯২ বছর।

প্রয়াত কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ছোট বোন আশা ফুসফুসে সংক্রমণ নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে সুস্থ হয়ে আর ফিরলেন না তিনি।

ছেলে আনন্দ ভোঁসলে শিল্পীর মৃত্যুর খবর জানিয়ে বলেন, ‘তিনি আর নেই’। সোমবার স্থানীয় সময় বিকাল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
আগের দিন আশা ভোঁসলের হাসপাতালে ভর্তির খবর দিয়েছিলেন তার নাতনী জানাই ভোঁসলে। এক্সে তিনি লিখেছিলেন ফুসফুসে সংক্রমণের কারণে আশা ভোঁসলেকে হাসপাতালে নেওয়া হয়।

এক জীবনে কত গান

আট দশকের বেশি সময় ধরে ২০টি ভিন্ন ভাষায় ১১ হাজারেরও বেশি গান গেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া শিল্পী আশা ভোঁসলে। তার জন্ম ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর।

বড় বোন লতা মঙ্গেশকরের হাত ধরে সংগীতজীবনে পা রেখেছিলেন আশা ভোঁসলে। সময়টা ছিল ১৯৪৩ সাল। প্রথম প্লেব্যাক করেন মারাঠি সিনেমায়।

এরপর ১৯৪৮ সালে ‘চুনারিয়া’ সিনেমায় ‘খাতু আয়া’ গানের মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্রের প্লেব্যাক জগতে তার যাত্রা শুরু। তিনি প্রথম এককভাবে হিন্দি গানে কণ্ঠ দেন ১৯৪৯ সালে। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ, গজলসহ বিভিন্ন ঘরানার গান গেয়ে ক্যারিয়ার সমৃদ্ধ তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোঁসলে শর্মিলা ঠাকুর, আশা পারেখ, রেখা, উর্মিলা মাতণ্ডকর, কারিশমা কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে শমিতা শেঠি পর্যন্ত আরও বহু অভিনেত্রীর জন্য গান গেয়েছেন।

এক জীবনে কত গান, কত বিচিত্র সুরেই না গেয়েছেন আশা! যে কণ্ঠে তিনি গেয়েছেন ‘ছোটাসা বালমা’, ‘মেরা মন দর্পণ’ এর মতো রাগপ্রধান গান, তেমনি সেই কণ্ঠে গেয়েছেন ‘ভোমরা বড়া নাদান’, ‘ঝুমকা গিরা রে’, ‘পিয়া তু অব তো আজা’, ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ এর মত আসর জমানো গান।

এসব গানে এখনো কনসার্ট মাতান শিল্পীরা। সিনেমার গানের পাশাপাশি নানা ধরনের নিরীক্ষামূলক গানেও পারঙ্গমতার স্বাক্ষর রেখেছেন আশা ভোঁসলে।

গুলাম আলীর সুরে ‘মিরাজ-ইয়ে-গজল’ সংকলন, হরিহরণের সুরে গজল সংকলন ‘অবসর-ইয়ে-গজল’, জয়দেবের সুরে ‘সুরাঞ্জলি’সহ আরও বহু গান গেয়েছেন তিনি। আশার গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবামও দারুণ জনপ্রিয়তা পেয়েছে শ্রোতামহলে। আবার নজরুলের গানও তুলে নিয়েছেন কণ্ঠে।

আশা ভোঁসলের সর্বশেষ প্লেব্যাক করেন ২০২২ সালের জ্যাকি শ্রফ অভিনীত ‘লাইফ’স গুড’ সিনেমায়। ‘রুত ভিগে তন’ গানটি গেয়েছিরেন তিনি। এছাড়া ৯১ বছর বয়সে তার প্রয়াত স্বামী সংগীত পরিচালক রাহুল দেববর্মণকে উৎসর্গ করে ‘সাইয়াঁ বিনা’ নামে একটি একক গান প্রকাশ করেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ