শনিবার , ১৩ মে ২০২৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ঘূর্ণিঝড় মোখা: সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
মে ১৩, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় মোখার কারণে সারাদেশে অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ মে) বিআইডব্লিউটিএ’র বরাত দিয়ে এ তথ্য জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে সারাদেশে অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

শুক্রবার অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত আবহাওয়ার ১২তম বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখার অগ্রবর্তী অংশ ও বায়ুচাপের পার্থক্য বেশি থাকার প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

গজারিয়ায় নির্বাচনী সহিংসতা, বাড়িঘরে হামলা ভাঙ্গচুর

সিরাজদিখানে ২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে স্থানীয় জনগন

পল্লী মঙ্গল কর্মসূচি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সিরাজদিখানে জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির দু’গ্রুপের হাতাহাতি

মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় মেন্স ওয়্যার শোরুমের যাত্রা শুরু

ফারুকের মনোনয়ন বাতিল অবৈধ নয় কেন, হাইকোর্টের রুল

চাঁপাইনবাবগঞ্জে ইতিহাসের সবচেয়ে বড় মাহফিল

মুন্সীগঞ্জ ১ আসনে আলোচনায় হাফেজ্জী হুজুরের ছেলে আতাউল্লা হাফেজ্জী

‘নাশকতার পরিকল্পনার অভিযোগে’ মুন্সীগঞ্জে ৫৫ জনের বিরুদ্ধে মামলা

আড়িয়ল ইউপি উপ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর সংবাদ সম্মেলন