শনিবার , ২৮ জুন ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৪, আহত ১৬

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ২৮, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী একটি নাইট কোচ, হামদান এক্সপ্রেস, চলমান একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। প্রথম ধাক্কায় বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ে আলাদাভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান।

শ্রীনগর ফায়ার স্টেশন এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও দুইজন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৪ জনে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাস্থলে মারা যান, যশোরের জালাল উদ্দিন (৬৫), ও জিল্লুর রহমান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাসের যাত্রী ডাঃ আব্দুল হালিম ও ট্রাকের হেলপার হাসিব।

এ বিষয়ে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, “আমাদের শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। মোট ১৬ জন আহত ও ৪ জন নিহত হয়েছেন।”

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জ জজ কোর্টের নতুন ভিপি কৌশলী হলেন মাহবুবুর রহমান

মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জয়কালীমাতা মন্দিরে স্বরসতী পূজা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জেই ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণ হবে: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

মুন্সীগঞ্জে আলোচিত তরিকুল ইসলাম হত্যা মামলার আসামীরা ধরাছোঁয়ার বাইরে

বিভক্ত বাংলাদেশকে এক করার চ্যালেঞ্জ তারেকের সামনে

মুন্সীগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যা

গ্লোরিয়াস মুন্সীগঞ্জ ৯৭ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির মতবিনিময় সভা

মুন্সীগঞ্জে হত্যাসহ ১৩ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে প্রত্যাগত অভিবাসী কর্মীদের আলোচনা সভা