স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বাইপাস বাগানবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা বিএনপিকে আরো গতিশীল ও শক্তিশালী সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মুন্সীগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাতেন খান শামিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশ্রাফ হোসেন মিলন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম পার্থ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজীন প্রমুখ।


















