স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য রেফারেন্স পথ নির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠানে হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩ টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এতে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সিভিল সার্জন ডাঃ কামরুল জমাদ্দার, প্রবাসী কল্যাণ ডেক্স আকিফ জামান,ওয়েলফেয়ার সেন্টার সহকারী পরিচালক মো. মাহবুবুর হাসান তাহেরী, ডেমোর সহকারী পরিচালক কার্তিক দেবনাথ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভারপ্রাপ্ত আলেয়া ফেরদৌসি, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আলাল উদ্দিন, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান, জেলা মৎস অধিদপ্তরের মৎস কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, জেলা সমবায় অধিদপ্তরের অফিসার মো. মাইনউদ্দিন খন্দকার, জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এম এ জলিল, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক অর্জুন কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফখরুল আলম,জেলা তথ্য অফিসার রহিমা আক্তার, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, আই এম টি প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, টি টি সি প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত)নাহিদা পারভীন, যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দীন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার আবুল কালাম, রেমিটেন্স ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট ম্যানেজার আয়েশা আক্তার প্রমুখ। বিদেশ প্রত্যাগত ক্যান্সারের আক্রান্ত রেখা বেগম মো. দবিরসহ কয়েকজন কষ্টের অভিজ্ঞতা বর্ণরা করেন। অনুষ্ঠানটির সঞ্চনালয় করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শাহিদা আক্তার।


















