সোমবার , ৭ জুলাই ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিলেন সুমন লাল

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ৭, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য সুমন লাল শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মুন্সীগঞ্জ শহরের ইসলামপুর খেলার মাঠসহ বিভিন্ন মাঠ পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সুমন লাল বলেন, “খেলাধুলা একদিকে যেমন শরীর ও মন ভালো রাখে, তেমনি তরুণদের লেখাপড়ার সঠিক পথে পরিচালিত করে। তাই সবাইকে খেলাধুলায় মনোযোগ দিতে হবে।”

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জের মাঠগুলো যেন সক্রিয় থাকে এবং শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলায় অংশ নেয়, সে জন্য জেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও অভিভাবকেরাও তাঁর এই উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এমন উদ্যোগকে কার্যকর হিসেবে বিবেচনা করেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত