বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

নতুন তথ্য সচিব হলেন মাহবুবা ফারজানা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহবুবা ফারজানা। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে ছিলেন মাহবুবা ফারজানা।

বুধবার ঊর্ধ্বতন নিয়োগ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে মাহবুবা ফারজানাকে নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

 

এতে সই করেছেন উপসচিব মো. তৌহিদ বিন হাসান। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে জানানো হয়েছে।

মাহবুবা ফারজানা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সদ্য সাবেক জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের স্থলাভিষিক্ত হচ্ছেন। হুমায়ুন কবীর খোন্দকারকে গত ১২ সেপ্টেম্বর ওএসডি করেছিল সরকার।

এদিকে ঢাকা ও রংপুর বিভাগে নতুন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং রংপুর বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক মো. শহিদুল ইসলাম। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

স্বপ্নহীন শাসনের ছায়া, কবি সুস্নাত বন্দ্যোপাধ্যায় হাবড়া

কৃতি সাংবাদিক সম্মাননা পেয়েছেন মোঃ আনিছুর রহমান রলিন 

‘মব ভায়োলেন্স’ বন্ধ করতে পারবে নতুন সরকার?

ব্রিলিয়্যান্ট ক্যাডেট স্কুলে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য কার্ড বিতরণ

বিশ্বমঞ্চে মুন্সীগঞ্জের গর্ব: নেভাদা ও নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ড. রাশিদুল হাসান

‘ ১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান’

জাপানে আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী

মোল্লাকান্দির আলোচিত তুহিন হত্যা মামলার আসামি জাকির গ্রেপ্তার

জুলাইে নিহত শহীদ ও আহত ১১ প‌রিবা‌রের মা‌ঝে অনুদা‌নে‌র চেক বিতরণ

রামপালে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল