বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক ভিপি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হতে চান সিরাজদিখান উপজেলার মালখানগর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি ওমর ফারুক। সম্প্রতি তিনি কেন্দ্রীয় কমিটির কাছে জীবন বৃত্তান্তও জমা দিয়েছেন। ওমর ফারুক মালখানগরের কাজিরবাগ গ্রামের জালাল উদ্দীনের পুত্র।

২০১২ সালে মালখানগর হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন ওমর। ২০১৪ সালে মালখানগর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, ২০২০ সালে মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি.বি.এ সম্মান শেষে বর্তমানে সরকারি তোলারাম কলেজে এম.এ বিষয়ে পড়ালেখা অব্যাহত রেখেছেন।

 

ওমর ফারুক জানান, এক যুগেরও বেশি সময় ধরে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। ২০১২ সালে কলেজে ভর্তি হওয়ার পরই আমি মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সদস্য ছিলাম। পরে ২০১৬ সালে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাই। এরপর ২০১৯ সালে সাধারণ ছাত্রদের ভোটে মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রসংসদের ভিপি নির্বাচিত হই। এছাড়া ২০২০-২১ মেয়াদে সিরাজদিখান উপজেলা যুব রেডক্রিসেন্ট এর সাবেক দলনেতা হিসেবেও দায়িত্ব পালন করি। আমি জেলার দায়িত্ব পেলে আমার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে বলে আমি আশাবাদী।

 

উল্লেখ্য, গেল ১ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে সিভি আহবান করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।   এখন পর্যন্ত সভাপতি-সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী সিভি জমা দিয়েছেন বলে জানা গেছে।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার

ইরান থেকে ফিরেছেন ২৮ বাংলাদেশি

মুন্সীগঞ্জে চেতনানাশক ব্যবহার করে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার, উদ্ধার ৮ ইজিবাইক

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

লৌহজংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 

মুন্সীগঞ্জে হত্যাসহ ১৪ মামলার আসামী ‘চাক্কু মিলন’ গ্রেফতার

গজারিয়ায় তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী বহিষ্কার

ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ দখলে নিয়েছে ইসরায়েল, আছেন গ্রেটাসহ ১২ মানবাধিকারকর্মী

আসামির পক্ষে ওকালতনামা দেওয়ায় চট্টগ্রামের আদালতে তুলকালাম

লৌহজংয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে যুব ঋণের চেক বিতরণ