মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সাংসদ ফয়সাল বিপ্লব 

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার,র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন মুন্সীগঞ্জ -৩ আসনের সাংসদ হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়ায় পরিবার ও নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও মাজারে পুস্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন।

 

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসারউদ্দিন ভুইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির মাস্টার,

 মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র(দায়িত্ব প্রাপ্ত) সোহেল রানা রানু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল,  জেলা পরিষদের সদস্য আক্তারুজ্জামান জীবন, মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী,মহাকালি ইউপি  চেয়ারম্যান শহিদুল ইসলাম ঢালী,পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,শিলই ইউপি চেয়ারম্যান পারভেজ মৃধা, শিলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম লিটন,গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহামেদ খান জিন্নাহ প্রমুখ।

এছাড়াও অন্যদের মাঝে  উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ  জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, মুন্সীগঞ্জ সদর থানা ছাত্রলীগের সভাপতি মো: সুরুজ মিয়া, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান লাকুম,পৌর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাল নোবেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর সহ অন্যরা।

 

সভ্যতার আলো/এমএজে

সর্বশেষ - মুন্সীগঞ্জ