রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

৪৭ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ১১দলীয় জোটের প্রার্থী ও ঢাকা মহানগর (উত্তর) জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনকে পরাজিত করে নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এর আগে এই আসনে জেলা বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত লুৎফর রহমান এই আসন থেকে ধানের শীষ নিয়ে বিজয়ী হয়েছিলেন। এরপর বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নিলেও ধারাবাহিক পরাজয় ঘটে বিএনপির।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালে বিএনপি নির্বাচনে অংশ নিলেও পরাজয় ঘটে তাদের। তখন এই আসনে এমপি নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী শরফ উদ্দিন খছরু। এরপর ১৯৯৬ সালে নির্বাচনে অংশ নিলেও জয়লাভ করতে পারেনি বিএনপি। তখন এই আসনে বিজয়ী হন আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ। এরপর ২০০১ সালে এই আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হন ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া।

এভাবে ২০০৮, ২০১৮ সালে ধারাবাহিক পরাজয় ঘটে বিএনপির। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি পুনরুদ্ধার করে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে ১১দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর-এর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনকে পরাজিত করে জয়লাভ করেন।

এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ) প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬১২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতা ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা) প্রতীকে ভোট পেয়েছেন ৯৭ হাজার ৭৪৮টি। এই হিসাব মতে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী ১০ হাজার ৮৬৪ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লার সেলিম উদ্দিনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

 

সূত্র- যুগান্তর

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত