ধুলি আহমেদ: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়ন পরিষদে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। এতে সভাপতিত্ব করেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস. এম. আব্দুর রহমান। সভাটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস মুন্সীগঞ্জের জেলা তথ্য অফিসার।
এ সময় পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কবীর হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণতন্ত্রের ভূমিকা এবং সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।


















