সোমবার , ২৭ জুলাই ২০২৬ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

লৌহজংয়ে ৩৫ গ্রাম হেরোইন ও ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুলাই ২৭, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবাসহ মো. মুন খান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই মো. শাহীন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে মো. মুন খান (৩০), পিতা—মৃত দিপু খান, গ্রাম—দেউলভোগ (খারাকান্দি), থানা—শ্রীনগর, জেলা—মুন্সীগঞ্জকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন ও ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।#

মো. শওকত হোসেন ,লৌহজং (মুন্সীগঞ্জ)

সর্বশেষ - মুন্সীগঞ্জ