রবিবার , ১২ অক্টোবর ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য সুখবর দিল সৌদি আরব

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
অক্টোবর ১২, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে অবস্থানকালে যেকোনো ধরনের ভিসাধারী একজন মুসল্লি পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

ব্যক্তিগত, পারিবারিক, ই–ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রম ও অন্যান্য ভিসাসহ সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন এ সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সারা বিশ্ব থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা যেন আরও সহজে ও স্বস্তিতে পবিত্র ওমরাহ পালন করতে পারেন, তা নিশ্চিত করতে চায় সৌদি আরব সরকার। এ জন্য দেশটি ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন এ উদ্যোগ ওই ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।

যাঁরা সরাসরি ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাঁদের জন্য সৌদি আরব কর্তৃপক্ষ সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিরা সহজে নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে ও ওমরাহর ‘অনুমতিপত্র’ সংগ্রহ করতে পারবেন।

যাঁরা সরাসরি ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাঁদের জন্য সৌদি আরব কর্তৃপক্ষ সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিরা সহজে নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে ও ওমরাহর ‘অনুমতিপত্র’ সংগ্রহ করতে পারবেন।

এ সমন্বিত ডিজিটাল সেবাব্যবস্থায় ব্যবহারকারীরা খুব সহজে কী কী সেবা চান, তা–ও বেছে নিতে ও সময়সূচি নির্ধারণ করতে পারবেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি।

বিবৃতিতে বলা হয়, দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এ উদ্যোগ। ইমানদারদের নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে দুই পবিত্র মসজিদ পরিদর্শন ও তাঁদের ধর্মীয় আচার পালন করার সুযোগ দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আল্লাহর এই অতিথিদের অভিজ্ঞতা সমৃদ্ধ ও আধ্যাত্মিক যাত্রা সহজ করতে সেরা সেবা প্রদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা।

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলী পণ্য বয়কটের দাবিতে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ

রাজশাহী ডিবি পুলিশের ৬ সদস্য গ্রেপ্তার

টঙ্গীবাড়িতে খানা খন্দে ভরা সড়ক, লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে

এবার সন্ত্রাসী হামলার শিকার হলেন দিতিকন্যা লামিয়া

সিরাজদিখানে কোলা অগ্রদূত সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

তাওহিদের পর গিলের সেঞ্চুরিতে ভারত হারাল বাংলাদেশকে

সিপাহীপাড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জে শেখ হাসিনা, কাদের সহ ৬১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ

মুন্সীগঞ্জের পূর্বশীলমান্দিতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণভোজ

মুন্সীগঞ্জের পূর্বশীলমান্দিতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণভোজ

ইউনূস সরকারকে পূর্ণ সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট