শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

মুন্সীগঞ্জে শেখ হাসিনা, কাদের সহ ৬১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
আগস্ট ৩০, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ

 স্টাফ  রিপোর্টার : মুন্সীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুন্সীগঞ্জের সাবেক ৩ এমপি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ৬১৪ বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলার অভিযোগ দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায়  মুন্সীগঞ্জ সদর থানায় এই এজাহার দায়ের করা হয়।

গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট  চত্বরে কৃষি ব্যাংকের সামনে গুলিতে নিহত ডিপজল সরদারের নানী শেফালী বেগম বাদী হয়ে এ অভিযোগটি দায়ের করেন। মুন্সীগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে ৩১৪ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩০০ শতাধিক অজ্ঞাত নামা আসামি করে একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,  মুন্সূগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-২ আসনের  সাবেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি,মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ  সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিছউজ্জামান, সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ ৩১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট   শেখ হাসিনা সরকারকে পদত্যাগের একদফা দাবিতে সুপার মার্কেট চত্বরে ছাত্র-জনতার  শান্তিপূর্ণ আন্দোলন চলছিল।

সে সময় মুন্সীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগরের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ডিপজলকে গুলি করে। এছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগরে নেতাকর্মীরা ছাত্র- জনতার ওপর হামলা করে। মামলার অন্য আসামিরা তাকে কপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে ছাত্র-জনতার ওপর এলোপাথারি গুলিবর্ষণ করতে করতে তারা সেই স্থান ত্যাগ করলে ডিপজল সরদার ওই ঘটনায় মারা যায়। সে সময় কমপক্ষে আরো ৯০ জন গুলিবিদ্ধ হয়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) হারুনুর রশিদ বলেন, ৩১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলার অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন।

 

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?

জনসমুদ্রে পরিনত তুরাগ তীর, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু।

লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুন্সীগঞ্জে মোল্লারচরে বেদে সম্প্রদায়ের মাঝে চাল বিতরণ

ফাল্গুনের হঠাৎ কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে তিন ঘণ্টা ফেরি বন্ধ, দুর্ভোগ

শেষ’ ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল সাড়ে ৪ হাজার শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছে ৪৩৯

মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটির শপথ গ্রহণ

সিরাজদিখানে শমসের আলম ভূইয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার

লৌহজংয়ে গ্রাম আদালত কার্যক্রম ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত