নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালের কোদালধোয়া এলাকায় অবস্থিত আল মাদ্রাসাতুল ইসলামীয়া দারুল উলুম মুহিউস সুন্নাহ’তে বৃহস্পতিবার দুপুরে বিশেষ দোয়া ও নছিহাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেওবন্দ, ভারত থেকে আগত আওলাদে রাসূল (সা.) শাইখুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমাদ মাদানী (রহ.)-এর দৌহিত্র সায়্যিদ মাওদুদ আল-মাদানী এর শুভ আগমন উপলক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক ইঞ্জিনিয়ার মোস্তফা আলম জিপু এবং প্রিন্সিপাল মুফতি এনামুল হক, মো: ইদ্রিস, মো: রাসেল সহ
স্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এ সময় আল্লামা সায়্যিদ মাওদুদ আল-মাদানী হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন এবং দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।


















