বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Bangladesh
  2. Economics
  3. English version
  4. National
  5. Politics
  6. World News
  7. অন্যান্য
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন-আদালত
  11. আন্তর্জাতিক
  12. আবহাওয়া
  13. এক্সক্লুসিভ নিউজ
  14. কলাম
  15. কৃষি

যুক্তরাষ্ট্র-রাশিয়ার মুখোমুখি লড়াইয়ের আশঙ্কা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
নভেম্বর ২১, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

অনলাইন রিপোর্ট :
ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোয় ওয়াশিংটন ও মস্কো মুখোমুখি লড়াইয়ে নামতে পারে বলে আশঙ্কা বিশ্বনেতাদের।

গত মঙ্গলাব্র রাশিয়ার কঠোর সতর্কবার্তা উপেক্ষা করে ইউক্রেন যুক্তরাষ্ট্রের এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায়।

পাল্টা হামলার আশঙ্কায় ইউক্রেনে মার্কিন, স্পেন, গ্রিস, ইতালিসহ আরও কয়েকটি দেশের দূতাবাস বন্ধ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিমান হামলার শঙ্কায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনার বড় প্রমাণ দুই পক্ষের মধ্যে ১৯৬৩ সালে চালু গোপন হটলাইন বন্ধ হয়ে যাওয়া। বৈরিতার মধ্যেও বিভিন্ন দেশ এ হটলাইন চালু রাখে।

গত বুধবার রয়টার্স জানায়, ক্রেমলিন ও ওয়াশিংটনের মধ্যে বিশেষ হটলাইন ব্যবহার করা হচ্ছে না। এতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার পারমাণবিক যুদ্ধের শঙ্কা তীব্রতর হচ্ছে।

চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি পরিবর্তন করেছে। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিন নীতিমালা অনুমোদন করেছেন।

মস্কো বলেছে, ইউক্রেনকে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার ঘটনা এটাই প্রমাণ করে, পশ্চিমা দেশগুলো এ সংঘাতে উস্কানি দিতে চায়। এটাকে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

গত বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন নিশ্চিত করেন, বাইডেন প্রশাসন স্থলমাইন ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেবে।

স্থলমাইন দেওয়ার মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। এ পদক্ষেপকে ‘বড় ভুল’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

শ্রীনগরে জোরপূর্বক সংখ্যালঘুদের জমি দখল

ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে।

মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা এ সরকারের নেই : শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর ফারুক-ই-আজম

জনকল্যাণে অনুসন্ধানী রিপোর্ট উপস্থাপন সময়ে দাবিঃ চামড়া শিল্পের কর্মশালা তথ্য সচিব

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পা পিছলে নদীতে পড়ে রাজমিস্ত্রী নিখোঁজ

লৌহজংয়ে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুথানের বর্ষপূর্তিতে লৌহজংয়ে বিএনপির বিজয় র‌্যালী

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল দেবে ইসি- নির্বাচন কমিশনার আবুল ফজল মোঃ সানাউল্লাহ্

ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার আশায় সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক ফলজ গাছের চারা বিতরণ

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন খেলাফত মজলিসের নুর হোসাইন নুরানী

কোদালধোয়া মাদরাসায়   সায়্যিদ মাওদুদ আল-মাদানীর আগমন উপলক্ষে দোয়া নছিহাত